আগ্রাসী ইসরাইলকে সর্বশক্তি দিয়ে রুখে দিন: ছারছীনা পীর

অন্যান্য
আগ্রাসী ইসরাইলকে সর্বশক্তি দিয়ে রুখে দিন: ছারছীনা পীর
নিউজ ডেস্ক
১৯ জুন ২০২৫

গাজায় দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা এবং সম্প্রতি ইরানে চালানো হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ছারছীনা দরবার শরীফের পীর এক বিবৃতিতে বলেন, “নিরীহ মানুষের ওপর চলমান হামলা ও হত্যাযজ্ঞ আধুনিক সভ্যতার জন্য এক অশনি সংকেত।” তিনি দাবি করেন, “ফিলিস্তিন, লেবানন, গাজা, সিরিয়া ও মিশরের বহু মানুষ তাদের শতাব্দী পুরোনো মাতৃভূমি হারিয়ে শরণার্থী হিসেবে মানবেতর জীবন যাপন করছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “ইসরাইলের এই অব্যাহত আগ্রাসন এবং তার পেছনে আন্তর্জাতিক শক্তিগুলোর নীরব কিংবা প্রত্যক্ষ সমর্থন গোটা বিশ্বের শান্তিকামী মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। এটি শুধু একটি অঞ্চলের নয়, বরং মানবতার বিরুদ্ধে অপরাধ।”

তিনি জোর দিয়ে বলেন, “সভ্যতার ন্যূনতম দাবি রক্ষায় এখনই ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা দরকার। মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে হবে মানবাধিকার ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রশ্নে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: জনকন্ঠ