ইরানে ছয় বিমানঘাঁটিতে হামলার দাবি ইসরায়েলের, ধ্বংস ১৫ যুদ্ধবিমান

ইরানে ছয় বিমানঘাঁটিতে হামলার দাবি ইসরায়েলের, ধ্বংস ১৫ যুদ্ধবিমান
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াল ইসরায়েল। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের ছয়টি বিমানঘাঁটিতে একযোগে বিমান হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক হিব্রু ভাষার বিবৃতিতে এই দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও এই দাবির সত্যতা এখনো নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হয়নি এবং ইরান সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিবৃতিতে বলা হয়, দূরনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে ইরানের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর, মাশহাদ বিমানবন্দর এবং ডেজফুলের সামরিক ঘাঁটি।

ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানঘাঁটির রানওয়ে, আন্ডারগ্রাউন্ড বাংকার, জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং প্লেন এবং ইরানি বাহিনীর এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ ধরনের যুদ্ধবিমান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাহিনীটির ভাষ্যমতে,

“এই অভিযানের মাধ্যমে ইরানের বিমানঘাঁটি থেকে তাদের বিমান চলাচল এবং যুদ্ধক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হামলার সত্যতা স্বীকার করেনি কিংবা এর বিরুদ্ধে কোনো পাল্টা বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের দাবি মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা আরও বাড়াতে পারে।

বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে নজর রয়েছে— ইরান এই ঘটনায় কী প্রতিক্রিয়া জানায় এবং জাতিসংঘ বা অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কোনো শান্তিপূর্ণ মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হয় কি না, সেটিও দেখার বিষয়।