ইসরাইলে বনভূমিতে আগুন, শহরের প্রবেশপথ হুমকিতে

ইসরাইলে বনভূমিতে আগুন, শহরের প্রবেশপথ হুমকিতে
নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৫

ইসরায়েলের জেরুজালেম শহরের উপকণ্ঠে ফের ছড়িয়ে পড়েছে বনভূমির দাবানল। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে শহরের প্রবেশমুখের কাছে রুট ১ এলাকায় আগুন দেখা দেয়। আগুনের কারণে ঐতিহাসিক হার হামেনুহোট কবরস্থানের পাশের অঞ্চলজুড়ে ধোঁয়ার ঘন কুয়াশা তৈরি হয়েছে, যা শহরে প্রবেশের মূল সড়ক বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

দমকল বাহিনী জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ইউনিট কাজ করছে। পাশাপাশি আকাশপথে সহায়তার জন্য অগ্নিনির্বাপক বিমানও মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে বাইরের দেশ থেকেও সহায়তা আনার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মকর্তারা।

ইসরায়েলি পরিবেশবিদ ও দুর্যোগ বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ইহুদি বসতিগুলো হুমকিতে পড়তে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, গত মে মাসেও একই ধরনের ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছিল জেরুজালেম পার্বত্য অঞ্চলে। সেই সময় এক ডজনের বেশি দেশের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়। সে অভিজ্ঞতা মাথায় রেখে এবারও দ্রুত প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক এই দাবানলের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং জরুরি ভিত্তিতে আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।