সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক উপস্থিতি

রাজনীতি
সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক উপস্থিতি
নিউজ ডেস্ক
২৮ জুন ২০২৫

সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২৮ জুন) দুপুর ২টায় শুরু হওয়া এই সমাবেশে অংশ নেন বিভিন্ন মতাদর্শের বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের নেতারা। ইসলামী আন্দোলন বিএনপিকে আমন্ত্রণ না জানালেও জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফত মজলিসসহ বহু সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

  2. এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

  3. গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর

  4. এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

  5. খেলাফত মজলিস, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনের মহাসচিবরা

  6. হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশ নেন, যার মধ্যে ছিলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক, দয়াল কুমার বড়ুয়া ও নির্মল রোজারিও।

সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার বিরোধিতার কারণে বিএনপিকে এ সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি বলে ইসলামী আন্দোলন সূত্রে জানা গেছে। তবে অন্যান্য দল ও সম্প্রদায়ের উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে একটি বৃহত্তর ঐক্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আয়োজকরা জানান, সংবিধান অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে, এবং তারা আগামীদিনেও এ দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।