কক্সবাজারে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত ‘মান্নান বাহিনী’র প্রধান

দেশজুড়ে
কক্সবাজারে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত ‘মান্নান বাহিনী’র প্রধান
নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৫

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছেন মান্নান (৩০) নামে এক কুখ্যাত ডাকাত। রোববার সকাল ৭টার দিকে খুনিয়াপালংয়ের কম্বনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মান্নান ওই এলাকার মৃত মছনের ছেলে। স্থানীয়রা জানায়, মান্নানের বাবা নিজেও শীর্ষ ডাকাত ছিলেন, আর ছেলে মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন।

রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“রবিবার সকালে একটি বাড়িতে ডাকাতির সময় মান্নান এক নারীকে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে ঘিরে ফেলে এবং পরে মারধর ও দা দিয়ে কোপায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

খুনিয়াপালং এলাকার বাসিন্দা শফিক মিয়া বলেন,

“মান্নান ও তার দল বহুদিন ধরে এলাকাবাসীর ঘুম হারাম করে রেখেছিল। সে নিরীহ মানুষকে খুন করতেও পিছপা হয়নি। তার মৃত্যুর খবরে আমরা অনেকটাই স্বস্তি পেয়েছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান একটি সংগঠিত ডাকাতচক্রের নেতা ছিল, যাদের বিরুদ্ধে একাধিক হত্যা, লুটপাট, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। প্রশাসনের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরেই সে স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চলছিল।

পুলিশ জানিয়েছে, মান্নানের সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে খুনিয়াপালং এলাকায় অতিরিক্ত নজরদারিও চালানো হচ্ছে।

আপনার এলাকায় কি এমন সন্ত্রাসীদের তৎপরতা আছে? নিচে কমেন্ট করে জানাতে পারেন।