যাদের ইউপি সদস্য হওয়ার যোগ্যতাও নেই, তারাই চায় পিআর পদ্ধতির নির্বাচন’ — আমিনুল হক

রাজনীতি
যাদের ইউপি সদস্য হওয়ার যোগ্যতাও নেই, তারাই চায় পিআর পদ্ধতির নির্বাচন’ — আমিনুল হক
নিউজ ডেস্ক
৪ জুলাই ২০২৫

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, দেশের কিছু রাজনৈতিক গোষ্ঠী যাদের ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি মেম্বার) হওয়ার যোগ্যতাও নেই, তারা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়।

তেজগাঁও ও শিল্পাঞ্চল থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে জনগণের সরকার গঠিত হবে। কিন্তু নির্বাচনের সুষ্ঠুতা নষ্ট করতেই নতুন ফর্মুলা হিসেবে পিআর পদ্ধতি আনা হয়েছে যা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতিতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয় না। কিছু নতুন রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে কথা বলছে, যা হাস্যকর এবং জনগণের প্রতি অবহেলা।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আমিনুল হক জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের প্রতি জোর দিয়ে বলেন, “আমরা চাই উৎসবমুখর পরিবেশে জনগণ সরব অংশগ্রহণ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচনের জন্য ব্যালটই একমাত্র গ্রহণযোগ্য মাধ্যম।”

এদিকে, তিনি সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, “নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, দেশের মানুষ তা মেনে নেবে না এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাইবে।”