প্রতিদিন খালি পেটে একটি এলাচ: ১০টি অসাধারণ উপকারিতা

অন্যান্য
প্রতিদিন খালি পেটে একটি এলাচ: ১০টি অসাধারণ উপকারিতা
নিউজ ডেস্ক
২০ জুলাই ২০২৫

রান্নার মসলা হিসেবেই পরিচিত এলাচ শুধু স্বাদ বা ঘ্রাণের জন্য নয়—এতে রয়েছে একাধিক স্বাস্থ্যকর গুণ। ছোট এই মসলাটিই প্রতিদিন খালি পেটে খেলে শরীর ও মন দুটোতেই আশ্চর্যকর প্রভাব ফেলে। আধুনিক গবেষণা বলছে, প্রতিদিন মাত্র একটি এলাচ খেলে শরীর নানা ধরনের রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে।

চলুন জেনে নিই, খালি পেটে এলাচ খাওয়ার ১০টি বৈজ্ঞানিক ও উপকারী দিক—

১. হজমশক্তি বাড়ায়

এলাচ বিপাকক্রিয়া সক্রিয় রাখে, হজমে সহায়তা করে। অ্যাসিডিটি, বুকজ্বালা কিংবা বমি বমি ভাব দূর করতে এলাচ বিশেষ কার্যকর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২. ত্বক টানটান রাখে

এলাচ শরীর থেকে টক্সিন দূর করে। সকালে এলাচ ভেজানো পানি পান করলে ত্বকে বয়সের ছাপ কমে, বলিরেখা হ্রাস পায়।

৩. শ্বাসকষ্টে স্বস্তি

মধু, লেবুর রস ও গরম জলে এলাচ মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায় হাঁপানি, হুপিং কাশি ও ফুসফুসের সংক্রমণে।

৪. হৃদরোগ ও রক্তচাপে সহায়ক

এলাচ হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তসঞ্চালন উন্নত করে।

৫. মুখের দুর্গন্ধ দূর করে

চিবিয়ে খাওয়া একটি এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। দাঁত ও মাড়ির ইনফেকশন প্রতিরোধেও কার্যকর।

৬. অ্যান্টি-ক্যানসার প্রভাব

গবেষণায় প্রমাণিত, এলাচ নিয়মিত খাওয়ার ফলে দেহে ক্যানসার কোষ গঠনে বাধা পড়ে, বিশেষ করে কোলন ক্যানসারে উপকারী প্রভাব দেখা গেছে।

৭. পেশির টান ও ব্যথায়

ভারী জিনিস তুলতে গিয়ে পেশিতে টান ধরলে গরম পানিতে এলাচ ফুটিয়ে খেলে উপশম পাওয়া যায়।

৮. মাথাব্যথা ও স্ট্রেসে আরাম

এলাচ চা—চা পাতা, এলাচ গুঁড়ো ও মধু দিয়ে তৈরি করে খেলে মানসিক চাপ ও মাথাব্যথা থেকে দ্রুত আরাম মেলে।

৯. ঠান্ডা-কাশির প্রাকৃতিক প্রতিরোধ

এলাচে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান সর্দি-কাশির বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক। এটি ইমিউন সিস্টেমকেও শক্তিশালী করে।

১০. মুখশুদ্ধি ও রুচি বাড়ায়

প্রাকৃতিক মুখশুদ্ধি হিসেবেও এলাচ অনন্য। এটি মুখের রুচি বাড়ায় এবং গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধ করে।