শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

অন্যান্য
শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় সারাদেশে যখন শোকের ছায়া, তখন আজ (মঙ্গলবার) হাইকোর্ট দিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর এবং রক্তের গ্রুপ (Blood Group) যুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে, মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনার পেছনে কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে গঠন করতে বলা হয়েছে সরকারকে।

হাইকোর্ট আরও নির্দেশনা দিয়েছে—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আদালত আরও নির্দেশনা দিয়েছেন:

  • মাইলস্টোন স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে

  • ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়ন সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দিতে রুল জারি

জনস্বার্থে এ রিট দায়ের করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামালসহ অনেকে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারি অ্যাটর্নি জেনারেলরা।

বিমানবাহিনীর অধীনে কতটি ত্রুটিপূর্ণ বিমান রয়েছে, তাদের রক্ষণাবেক্ষণ কার্যক্রম কেমন, এবং উড্ডয়ন নিরাপত্তা ব্যবস্থা কীভাবে পরিচালিত হচ্ছে।

গতকাল মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে ২৫ শিশুসহ ২৭ জনের প্রাণহানি ঘটে। আহত হয়েছেন ১৫০ জনের বেশি। দুর্ঘটনাটি দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুদ্ধবিমান ট্র্যাজেডিগুলোর একটি।