সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে: আবুধাবিতে জয়নুল আবদিন ফারুক

রাজনীতি
সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে: আবুধাবিতে জয়নুল আবদিন ফারুক
নিউজ ডেস্ক
২৬ জুলাই ২০২৫

বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২৫ জুলাই) রাতে আবুধাবিতে আয়োজিত বৃহত্তম নোয়াখালী ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, “জনগণের বিপুল সমর্থন বিএনপির প্রতি। কিন্তু যখনই এই সমর্থন সুস্পষ্টভাবে সামনে আসছে, তখনই নানা ষড়যন্ত্র শুরু হচ্ছে। প্রবাসীরা শুধু অর্থনীতির রেমিট্যান্স নয়, রাজনৈতিকভাবে দেশের রক্ষাকবচও।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, ড. ইউনূস যদি একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারেন, তাহলে বিএনপি অব্যর্থভাবে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। এটি শুধু আমার বিশ্বাস নয়—বিশ্বনেতারাও একই প্রত্যাশা করছেন।”

জয়নুল আবদিন ফারুক প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে বলেন, “বাংলাদেশে যারা রেমিট্যান্স পাঠান, তারা দেশের গর্ব। তাদের রাজনীতি করা বা এমপি হওয়া নিয়ে কেউ মন্তব্য করলে তা খুবই দুঃখজনক। তারা দেশ ও জাতির অংশ—এটাই বিএনপির অবস্থান।”

আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু রাসেল-এর সঞ্চালনায় এবং বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান মামুন-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সালাউদ্দিন,
নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইউসুফ রানা,
সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাব্বি শিমুল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।