৩৯ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ

জাতীয়
৩৯ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ
নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়াটি ইতোমধ্যেই ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, এবং আগামী ১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে আপত্তি জানানো যাবে।

বুধবার (৩০ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, “৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তুত করা হয়েছে। কেউ যদি খসড়ার কোনো অংশ নিয়ে আপত্তি করেন, তাহলে আগামী ১০ আগস্টের মধ্যে তা লিখিতভাবে জানাতে পারবেন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিবর্তন আসছে যে ৩৯ আসনের সীমানায়
পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩ আসন।