আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোমে নতুন ফিচার

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোমে নতুন ফিচার
নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৫

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোমে যুক্ত হয়েছে নতুন একটি স্মার্ট ফিচার। এখন থেকে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহারে আর বারবার সাইন ইন-সাইন আউটের ঝামেলা পোহাতে হবে না। এক ক্লিকেই অফিসিয়াল এবং ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যে সুইচ করা যাবে।

গুগলের সর্বশেষ আপডেট অনুযায়ী, ক্রোম ব্রাউজারে প্রতিটি অ্যাকাউন্টের ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড, বুকমার্ক এবং ট্যাব আলাদাভাবে সংরক্ষিত থাকবে। ফলে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য গুলিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে এবং ব্যবহারকারীর ডেটা আরও নিরাপদ থাকবে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, যখন কেউ প্রাতিষ্ঠানিক (ম্যানেজড) অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তখন ব্রাউজার স্পষ্টভাবে জানিয়ে দেবে যে তিনি একটি নিয়ন্ত্রিত ও মনিটরড পরিবেশে আছেন। এতে ব্যবহারকারী বুঝতে পারবেন, তার কার্যক্রমে নির্দিষ্ট নিরাপত্তা নীতিমালা প্রযোজ্য হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে এই সুবিধা আপাতত কেবল ম্যানেজড (প্রাতিষ্ঠানিকভাবে নিয়ন্ত্রিত) অ্যাকাউন্টেই সীমাবদ্ধ। ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টধারীদের জন্য এখনো এই ফিচার উন্মুক্ত হয়নি।

প্রথমবার ম্যানেজড অ্যাকাউন্টে সাইন ইন করলে একটি বিশেষ অনবোর্ডিং স্ক্রিনে ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে—কীভাবে ব্যক্তিগত ও অফিসিয়াল তথ্য আলাদা রাখা হয় এবং কোন নীতিমালায় এটি পরিচালিত হবে।

বর্তমানে বহু ব্যবহারকারী একই ডিভাইসে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন। বিশেষ করে হাইব্রিড ওয়ার্ক বা রিমোট কাজের প্রেক্ষাপটে ব্যক্তিগত ও অফিসিয়াল কাজের মধ্যে পরিষ্কার বিভাজন বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। এই ফিচার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।