“ভারতই এখন পলায়নরত দেশ, বাংলাদেশ নয়” — অনুপ্রবেশ বিতর্কে মহুয়া মৈত্রর জবাব

“ভারতই এখন পলায়নরত দেশ, বাংলাদেশ নয়” — অনুপ্রবেশ বিতর্কে মহুয়া মৈত্রর জবাব
নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৫

“বাংলাদেশ এখন আর অনুপ্রবেশকারী পাঠায় না, বরং ভারত থেকে লোক পালাচ্ছে”— এমনই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র।

ভারত-বাংলাদেশ সীমান্ত ঘিরে দীর্ঘদিনের অনুপ্রবেশ বিতর্কে নতুন মোড় আনলেন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের সংসদ সদস্য। তিনি দাবি করেন, “অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো— সব সূচকে আজ বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশিদের ভারতে আসার কোনও কারণই নেই।”

মঙ্গলবার (২৯ জুলাই) এক সর্বভারতীয় ইংরেজি গণমাধ্যমে ভার্চুয়াল সাক্ষাৎকারে সোজাসাপ্টা ভাষায় বিজেপির অনুপ্রবেশ-বিরোধী অবস্থানকে “ভুয়া আতঙ্ক” আখ্যা দেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাক্ষাৎকারের সময় এক সঞ্চালক যখন ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ ইস্যুতে প্রশ্ন তোলেন, তখন রীতিমতো ক্ষিপ্ত হয়ে মহুয়া বলেন:

“আমি সীমান্তবর্তী এলাকার প্রতিনিধি। জানি বাস্তব কী। আজকের বাংলাদেশি কেন ভারতে আসবে? সেখানে তো শিক্ষা-স্বাস্থ্য সবই উন্নত।”

তিনি আরও বলেন, “আমার এলাকার পাশেই কুষ্টিয়া জেলা। সেখানে গড়ে আয়, স্বাস্থ্যব্যবস্থা— অনেক কিছুতেই তারা আমাদের চেয়ে ভালো করছে।”

মহুয়া মৈত্র পরিসংখ্যান তুলে ধরে বলেন,

“গত তিন বছরে প্রায় ১১ লাখ ভারতীয় নাগরিক দেশ ছেড়ে চলে গেছেন। কেউ ইউরোপে যাচ্ছে, কেউ দুবাই, কেউ পর্তুগালে ‘গোল্ডেন ভিসা’র জন্য লাখ লাখ ডলার খরচ করছে।”

এ সময় তিনি স্পষ্ট করে বলেন,

“আপনারা মাথা থেকে এটা বের করুন যে সবাই ভারতে আসতে চায়।”

CAA (নাগরিকত্ব সংশোধনী আইন) নিয়েও প্রশ্ন তুলেছেন মহুয়া।

“আপনারা বলছেন বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত। তাহলে সিএএ চালুর পর মাত্র ২ হাজার আবেদনই বা হলো কেন?”

তিনি ব্যঙ্গ করে বলেন,

“দু’লাখ কোটি রুপি বাজেট দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। সীমান্ত তো আগলে রাখতে পারেননি, তাহলে দোষ কার?”

বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই মহুয়ার বক্তব্যকে “ভারতের প্রতি অবমাননাকর” আখ্যা দিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার দাবি উঠেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বলেছেন, “তিনি বাংলাদেশিদের পক্ষ নিচ্ছেন, ভারতের নিরাপত্তা নিয়ে কটাক্ষ করছেন।”

সত্যি কি বাংলাদেশ এগিয়ে গেছে?

বেশ কিছু আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী:

  1. GDP per capita (PPP): বাংলাদেশ ইতোমধ্যেই ভারতের চেয়ে কিছু বছর আগে এগিয়ে ছিল

  2. Human Development Index: বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে

  3. স্বাস্থ্য ও নারী শিক্ষা: UNICEF ও WHO-এর তথ্য অনুযায়ী, নারীদের স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বাংলাদেশ অনেক অগ্রসর