ঘাড় ব্যথা থেকে মুক্তি পেতে মেনে চলুন ৪ টিপস

অন্যান্য
ঘাড় ব্যথা থেকে মুক্তি পেতে মেনে চলুন ৪ টিপস
নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৫

অফিস কিংবা বাসা—দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে কম্পিউটার বা মোবাইল ব্যবহার এখন প্রায় সকলের নিত্য অভ্যাস। তবে এই অভ্যাসই হয়ে উঠছে ঘাড় ব্যথার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, ঘাড়ের পেশির স্বাভাবিক স্থিতিস্থাপকতা হারালে দেখা দিতে পারে জটিল স্বাস্থ্য জটিলতা।

চিকিৎসকদের মতে, দীর্ঘস্থায়ী ঘাড় ব্যথা রুমাটয়েড আর্থ্রাইটিস, হাড়ের ক্ষয়, স্পাইনাল কর্ডে চাপ কিংবা স্নায়বিক সমস্যার মতো জটিল রোগের পূর্বাভাস হতে পারে। এমনকি অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ থেকেও হতে পারে তীব্র ঘাড় ব্যথা।

তবে সচেতন হলে এবং নিয়ম মেনে চললে সহজেই এই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। নিচে দেওয়া হলো ঘাড় ব্যথা প্রশমনের কিছু কার্যকর টিপস:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিয়মিত হালকা ব্যায়াম করুন
প্রতিদিন কয়েকবার ঘাড় ঘোরানোর হালকা ব্যায়াম করুন। প্রথমে মাথা সামনে-পেছনে, পরে ডান ও বাম দিকে ঘুরিয়ে নিন। এরপর ক্লকওয়াইজ ও অ্যান্টিক্লকওয়াইজ ভাবে ঘাড় ঘোরান ১০-১৫ বার।

ঘাড় ম্যাসাজ করুন
ম্যাসাজ রক্ত চলাচল বাড়িয়ে ব্যথা উপশমে সহায়তা করে। জলপাই, সরিষার তেল বা হালকা গরম আপেল সিডার ভিনেগার দিয়ে দিনে অন্তত একবার ম্যাসাজ করতে পারেন।

হট-আন্দ কোল্ড থেরাপি ব্যবহার করুন
গরম বা ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে ব্যথার স্থানে চেপে ধরুন। দিনে ৩-৪ বার প্রয়োগ করলে ব্যথা অনেকটাই কমে আসবে।

কম্পিউটারের সামনে বেশি সময় বসে থাকবেন না
প্রতিবার ৩০-৪৫ মিনিট পর পর চেয়ার ছেড়ে উঠে একটু হাঁটুন বা ঘাড় নিচের দিকে ঝুঁকিয়ে রাখুন কয়েক সেকেন্ডের জন্য। এতে ঘাড়ের পেশি শিথিল হয়।

ঘাড়ের ভঙ্গিমা ঠিক রাখুন
কাজের সময় মাথা ও ঘাড় সোজা রাখুন। খুব নিচু হয়ে স্ক্রিনে তাকানোর অভ্যাস এড়িয়ে চলুন।

চিকিৎসকরা পরামর্শ দেন, যদি ব্যথা এক সপ্তাহের বেশি স্থায়ী হয় বা সঙ্গে মাথা ঘোরা, হাত অবশ হয়ে আসার মতো উপসর্গ দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।