তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

রাজনীতি
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫

তরুণ প্রজন্মের প্রথম ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।” রাজধানীর শাহবাগে ছাত্রদল আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বার্তা দেন।

তিনি বলেন, “গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। কিন্তু ভোটাধিকার হারানোর কারণে তারা কখনোই নিজের ভোট নিজে দিতে পারেনি। এই ভোটের লড়াই শুধু একটি দলের প্রতীকের পক্ষে নয়, এটা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।”

তারেক রহমান ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে, প্রত্যেক তরুণের কাছে পৌঁছে যাও—জানাও এই আহ্বান: ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক।’ কারণ, এটি শুধু একটি প্রতীক নয়, এটি একটি পরিবর্তনের অঙ্গীকার।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী যে কর্মসূচি শুরু করেছে ছাত্রদল, তারই অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। নেতাকর্মীরা ‘ভোট চাই, অধিকার চাই’, ‘স্বৈরতন্ত্রের পতন চাই’ ইত্যাদি স্লোগানে মুখর ছিলেন।

তারেক রহমান বলেন, “স্বাবলম্বী, স্বাধীন বাংলাদেশ গড়তে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর এর জন্য প্রয়োজন তরুণদের সক্রিয় অংশগ্রহণ।”

তিনি আরও বলেন, “আজকের আহ্বান শুধু একটি নির্বাচনী শ্লোগান নয়, এটি তরুণদের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের প্রতিজ্ঞা।”