বাংলাদেশে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিস্ট হাসিনা — মির্জা ফখরুল

রাজনীতি
বাংলাদেশে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিস্ট হাসিনা —  মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে বহিরাগত প্রভাব এবং অভ্যন্তরীণ বিভক্তি সক্রিয় হয়ে উঠেছে। রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয় সমাবেশে বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, “আমাদের পাশের দেশে বর্তমানে আশ্রয় নেওয়া একজন ফ্যাসিস্ট নেত্রী বাংলাদেশে গোলযোগ সৃষ্টির হুমকি দিচ্ছেন। এমনকি দেশেও বিভ্রান্তি ও বিভক্তি সৃষ্টির নানা অপচেষ্টা চলছে।”

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এই সমাবেশ থেকেই আমাদের শপথ নিতে হবে—ফ্যাসিবাদকে আর কোনো দিন বাংলার মাটিতে জায়গা দেব না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে এখন এক কণ্ঠে কথা বলতে হবে। কেউ কাউকে বাদ দিয়ে এই লড়াই সম্ভব নয়। আমাদের শত্রু একটাই—গণতন্ত্রহীনতা।”

ছাত্রদলের এ সমাবেশ ‘জুলাই গণআন্দোলনের’ বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা ও আশপাশের অঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।