জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যতিক্রমধর্মী আয়োজন: ‘গেমে-গেমে ইতিহাস’ উদযাপন
এক বছর আগে আজকের দিনে দেশে ঘটে যায় ইতিহাসের এক যুগান্তকারী পালাবদল। ২০২৪ সালের ৫ আগস্ট, টানা ৩৬ দিনের গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মাধ্যমে অবসান ঘটে দীর্ঘ ১৫ বছরের শাসনের। এই দিনটি এখন দেশের রাজনৈতিক ইতিহাসে পরিচিত “জুলাই গণঅভ্যুত্থান দিবস” নামে।
এই ঐতিহাসিক দিবস স্মরণে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয়েছে উৎসবের নগরীতে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হয়েছে গান, নাটক, গণসংগীত, শিল্পপ্রদর্শনী এবং প্রতীকী রাজনৈতিক নাটক ও গেম শো।
অনুষ্ঠানে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল একটি ব্যতিক্রমধর্মী গেম শো — “হাসিনা পালায় না?” এই ভার্চুয়াল গেমে প্রদর্শিত হয় সাবেক প্রধানমন্ত্রীর বহুল আলোচিত দেশত্যাগের মুহূর্ত, যেখানে অংশগ্রহণকারীরা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে ‘ধাওয়া’ করেন এক প্রতীকী চরিত্রকে।
গেমে অংশ নেওয়া দর্শনার্থী রিফাত হোসেন বলেন,
“এই গেমে অংশ নিয়ে মনে হচ্ছে, ইতিহাসের অংশ হয়ে উঠেছি। আন্দোলনে অংশ নিতে পারিনি, কিন্তু আজ যেন সেই ঘটনার সঙ্গে যুক্ত হতে পারছি।”


