নির্বাচন প্রস্তুতি শুরু হচ্ছে আগামীকাল থেকেই: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই লক্ষ্যে আগামীকাল (৬ আগস্ট) থেকেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হয়— সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন যেন দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার অংশগ্রহণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক চেতনায় স্মরণীয় হয়ে থাকে— সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি শুরু হবে আগামীকাল থেকেই।”
ড. ইউনূস জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তা রমজানের আগেই সম্পন্ন হয়।


