কলেজ হোস্টেলে র‍্যাগিংয়ের ভয়াবহ ঘটনা, ভিডিও ভাইরাল

কলেজ হোস্টেলে র‍্যাগিংয়ের ভয়াবহ ঘটনা, ভিডিও ভাইরাল
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫

অন্ধ্র প্রদেশের পালনাডু জেলার দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজে র‍্যাগিংয়ের শিকার হয়েছেন প্রথম বর্ষের এক শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, কলেজের হোস্টেলে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় এবং ইলেকট্রিক শক দেওয়া হয়। এই ভয়াবহ নির্যাতনের একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক নিন্দার ঝড় উঠেছে।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, অভিযুক্তরা শুধুমাত্র মারধর ও নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, বরং পুরো ঘটনার ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে হত্যার হুমকিও দিয়েছে। ঘটনায় কলেজ ক্যাম্পাসের বাইরের একজন ব্যক্তি জড়িত থাকার আশঙ্কাও প্রকাশ পেয়েছে।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তবে এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ ঘটনার ভিডিও এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর প্রশ্ন উঠছে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা এবং র‍্যাগিংবিরোধী আইনের বাস্তব প্রয়োগ নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত র‍্যাগিং প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা।