ইসি চাইলে তিন বাহিনীকে নির্বাচনে রাখতে পারবে

জাতীয়
ইসি চাইলে তিন বাহিনীকে নির্বাচনে রাখতে পারবে
নিউজ ডেস্ক
১১ আগস্ট ২০২৫

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে সশস্ত্র বাহিনী বিভাগকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার অন্তর্ভুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন এ প্রস্তাবনা পাস হলে, ইসি চাইলে ভবিষ্যতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে সরাসরি নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করতে পারবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এটি একটি ‘গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন’।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৈঠকে নির্বাচন বন্ধে ইসির ক্ষমতা বাড়ানো, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ এবং এসব বিষয়ে আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, আরপিও সংশোধনের খসড়া অধ্যাদেশ শিগগিরই প্রকাশ করা হতে পারে। সংশোধনী পাস হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।