সচিবালয়ে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা জারি

জাতীয়
সচিবালয়ে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা জারি
নিউজ ডেস্ক
১২ আগস্ট ২০২৫

সচিবালয়ের ভেতরে মিছিল, সমাবেশ ও কোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আজ মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সাত দফা নির্দেশনা জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবনের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে নিচের নিয়মগুলো কঠোরভাবে অনুসরণে বলা হয়েছে—

সম্প্রতি সরকারি চাকরি আইন সংশোধন করে কর্মস্থলে আন্দোলন বন্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। চলতি বছর ২৫ মে জারি করা অধ্যাদেশে কর্মচারীদের দলবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হলেও, ব্যাপক আন্দোলনের মুখে তা আংশিক সংশোধন করে ২৪ জুলাই নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন অধ্যাদেশে কিছু শব্দ বাদ দেওয়া হয়েছে এবং অভিযুক্ত কর্মচারীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে। তবে কাজ বন্ধ রেখে কেউ দলগতভাবে আন্দোলনে অংশ নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ এখনো রয়েছে।

কেপিআই (Key Point Installation) হিসেবে ঘোষিত সচিবালয়ে কেবলমাত্র অনুমোদিত কর্মকর্তা-কর্মচারীরাই প্রবেশ করতে পারেন। অস্থায়ী ও দর্শনার্থী পাসধারীরা নির্দিষ্ট নিয়মে প্রবেশের সুযোগ পান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।