মুজিবনগর সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ৩ নারীসহ ৪ জন আটক

দেশজুড়ে
মুজিবনগর সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ৩ নারীসহ ৪ জন আটক
নিউজ ডেস্ক
১৩ আগস্ট ২০২৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে তিন নারীসহ চারজন বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে তাদের আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—যশোর সদরের চান্দুটিয়া গ্রামের তাহাজ্জেল হোসেন (৩৫), মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামের তৃপ্তি বারুরি (৩৫), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের সুলতা সরকার (৪২) এবং শ্যামনগর উপজেলার কেতলা গ্রামের মনোয়ারা (৩৫)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “তিন নারীসহ চারজনকে সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। কাঁটাতার পার হয়ে তারা স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি জানার পর পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি দাবি করে নাম-ঠিকানা দিয়েছেন বলে জানান ওসি। তিনি আরও বলেন, “তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। সঠিক প্রমাণ পাওয়া গেলে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিষয়টি কূটনৈতিক পর্যায়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।