“শহীদ জিয়াউর রহমান ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় সৎ রাষ্ট্রনায়ক”: বরকত উল্লাহ বুলু

দেশজুড়ে
“শহীদ জিয়াউর রহমান ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় সৎ রাষ্ট্রনায়ক”: বরকত উল্লাহ বুলু
নিউজ ডেস্ক
১৪ আগস্ট ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বের ইতিহাসে হযরত ওমরের পর যদি কারও নেতৃত্বকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক বলা যায়, তবে তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বুলু বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সময় গলায় একটি রুপার চেইনে বাঁধা ছোট একটি কবজ ব্যবহার করতেন। আসলে সেটা ছিল তাবিজ নয়, একখণ্ড কোরআন শরিফ। তিনি ৩০ পারা কোরআন বুকে ধারণ করে দেশ চালিয়েছেন।”

বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন ছাড়া দেশের কোনো গতি নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন,

“যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার থাকা উচিত নয়। দেশের আইনশৃঙ্খলাসহ সব সংকটের একমাত্র সমাধান নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব।”

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন:

  • জাকারিয়া তাহের সুমন, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক

  • আবুল কালাম, শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা আহ্বায়ক

  • মোস্তাক মিয়া, কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক

  • আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সদস্য সচিব

তারা সবাই বর্তমান সরকারের ‘গণবিচ্যুতি’ ও ‘একদলীয় শাসন’ নিয়ে সমালোচনা করেন এবং বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান।