খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা

জাতীয়
খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা
নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ফুলেল শুভেচ্ছা প্রকাশ করেছেন।

শুক্রবার বিকেলে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টা অফিসের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম ফুলেল তোড়া নিয়ে পৌঁছান।

ফুলেল তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।