পিরোজপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা ঝালকাঠিতে গ্রেফতার
পিরোজপুরের কাউখালী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজমল হোসেন সরদার (৫৫)–কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোরে ঝালকাঠি জেলার স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় আজমল হোসেন সরদারকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আজমল হোসেন সরদার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের মৃত ফারুক সরদারের ছেলে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, “অভিযুক্ত আজমল হোসেন সরদারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।”


