মির্জা ফখরুলকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যাবে জামায়াতের প্রতিনিধি দল

রাজনীতি
মির্জা ফখরুলকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যাবে জামায়াতের প্রতিনিধি দল
নিউজ ডেস্ক
২০ আগস্ট ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল হাসপাতালে যাবে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইউনাইটেড হাসপাতালে পৌঁছাবে। দলের পক্ষ থেকে মহাসচিবের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে এবং তার সুস্থতা কামনা করা হবে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুলকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। সেখান থেকে গুলশানে দলের একটি বৈঠকে অংশ নেন, যা চলে রাত ১১টা পর্যন্ত। পরে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির শীর্ষ নেতার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।