খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
২৩ আগস্ট ২০২৫

দুদিনের সফরে ঢাকায় অবস্থানরত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আজ রোববার সন্ধ্যায় তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে যাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে পাকিস্তানের উচ্চপর্যায়ের এ অতিথির।

এই সাক্ষাৎকে ‘আন্তঃরাষ্ট্রীয় সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে দেখছে কূটনৈতিক মহল। দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের এই সাক্ষাৎকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শনিবার (২৩ আগস্ট) পাকিস্তানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইসহাক দার। তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এটি প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, এই সফরটি বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করতে পারে। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎ শুধু খালেদা জিয়ার ব্যক্তিগত স্বাস্থ্যসুবিধা সম্পর্কে খোঁজখবর নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি দ্বিপক্ষীয় কূটনীতিতে একটি সৌজন্যমূলক বার্তা এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার প্রতিফলন।