গাজার শিশুদের জন্য সহানুভূতির আহ্বান এরদোয়ানের স্ত্রীর, মেলানিয়া ট্রাম্পকে খোলা চিঠি

গাজার শিশুদের জন্য সহানুভূতির আহ্বান এরদোয়ানের স্ত্রীর, মেলানিয়া ট্রাম্পকে খোলা চিঠি
নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৫

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান এক আবেগপূর্ণ খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন, যেন তিনি গাজার শিশুদের দুর্দশার প্রতিও সেই একই মানবিক মনোভাব দেখান, যা তিনি ইউক্রেনের শিশুদের ক্ষেত্রে দেখিয়েছিলেন।

চিঠিতে এমিন এরদোয়ান বলেন, “ইউক্রেনে নিহত ৬৪৮ শিশুর প্রতি আপনার যে সংবেদনশীলতা ছিল, আমি চাই সেটি যেন গাজার শিশুদের ক্ষেত্রেও প্রতিফলিত হয়। গত দুই বছরে সেখানে প্রায় ১৮ হাজার শিশু এবং ৬২ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে।”

তিনি মেলানিয়াকে আহ্বান জানিয়েছেন, যেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে এই নির্মমতা বন্ধের অনুরোধ জানান এবং শিশুদের রক্ষার পক্ষে অবস্থান নেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“একজন মা ও একজন নারী হিসেবে আমি আপনার সহানুভূতির প্রতি শ্রদ্ধাশীল। আশা করি আপনি গাজার শিশুদের জন্যও মানবিক বার্তা পৌঁছে দেবেন,” বলেন এমিন এরদোয়ান।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান সম্প্রতি এক বক্তব্যে অভিযোগ করেন, ইসরায়েল গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, “গাজা থেকে আসা ছবি নাৎসি শিবিরের বিভীষিকাকেও হার মানায়।”

এদিকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষের ঘোষণা দিলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে ‘নির্লজ্জ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

সূত্র: বিবিসি