বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যেসব চুক্তি-সমঝোতা স্মারক সই হলো

জাতীয়
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যেসব চুক্তি-সমঝোতা স্মারক সই হলো
নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৫

দীর্ঘদিন পর ফের সক্রিয় হলো ঢাকা-ইসলামাবাদ কূটনৈতিক যোগাযোগ। রোববার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি উল্লেখযোগ্য।

দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সই হওয়া চুক্তি ও সমঝোতা:

চুক্তি (১টি)

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. ভিসা বিলোপ চুক্তি: সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি।

সমঝোতা স্মারক (৪টি)

  1. বাণিজ্য ও বিনিয়োগে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন।

  2. দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা।

  3. বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা) ও এপিপিসি (Associated Press of Pakistan) এর মধ্যে তথ্য বিনিময় ও মিডিয়া সহযোগিতা।

  4. BIISS ও ISSI (পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ)-এর মধ্যে কৌশলগত গবেষণায় সহযোগিতা।

কর্মসূচি (১টি)

  1. বাংলাদেশ-পাকিস্তান সংস্কৃতি বিনিময় কর্মসূচি (Cultural Exchange Programme)।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ ঢাকা সফর হয়েছিল এক যুগেরও বেশি আগে। তাই ইসহাক দারের এবারের সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সফরের দ্বিতীয় দিনে ইসহাক দার সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে একাধিক রাজনৈতিক বৈঠকও করেছেন তিনি।

বৈঠকসূত্রে জানা গেছে, এই সফরকে ঘিরে দ্বিপাক্ষিক বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিষয়ক আলোচনা অগ্রাধিকার পেয়েছে। বিশেষ করে, দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করাসহ সম্ভাব্য আঞ্চলিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।