সাত জেলায় নতুন পুলিশ সুপার, ছয় কর্মকর্তার বদলি

জাতীয়
সাত জেলায় নতুন পুলিশ সুপার, ছয় কর্মকর্তার বদলি
নিউজ ডেস্ক
২৫ আগস্ট ২০২৫

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ছয়জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোর—এই সাত জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- বরগুনা জেলার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলকে পুলিশ সদর দপ্তরের এআইজি, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আল মামুনকে বরগুনায়, পিবিআই পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে বাগেরহাট, বাগেরহাটের মো. তৌহিদুল আরিফকে সিআইডি, নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নানকে বরিশাল মহানগর পুলিশ, পুলিশ সদর দফতরের এআইজি মেনহাজুল আলমকে নরসিংদী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমারকে সিআইডি, ডিএমপির ডিসি মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে ওএসডি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে ডিএমপির ডিসি মোহাম্মদ মনজুর আলমকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে সিআইডি, এসবির মো. রবিউল ইসলামকে নড়াইল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনকে শিল্পাঞ্চল পুলিশে ও হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।