আ.লীগ আমলেও এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

জাতীয়
আ.লীগ আমলেও এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর বর্বর হামলার নিন্দা জানিয়ে সরকারের দায় স্বীকারের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আহত নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন,
“এ ধরনের নৃশংস হামলা এমনকি অতীতের আওয়ামী লীগ সরকারের সময়েও দেখা যায়নি। বর্তমান সরকারের আমলে এটি যে ঘটেছে, তার দায় সরকার এড়াতে পারে না।”

আসিফ মাহমুদ আরও বলেন,
“রাজনৈতিক মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার ওপর এমন হামলা গণতন্ত্রের জন্য হুমকি। নুরের ওপর হামলা দেশে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা ও দমন-পীড়নের বহিঃপ্রকাশ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।