ডাকসু-হল সংসদ নির্বাচনে ছাত্রদল জয়ের ব্যাপারে গয়েশ্বরের আশাবাদ

রাজনীতি
ডাকসু-হল সংসদ নির্বাচনে ছাত্রদল জয়ের ব্যাপারে গয়েশ্বরের আশাবাদ
নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, “ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ছাত্রসমাজ যথেষ্ট সচেতন ও দায়িত্বশীল। আশা করছি তারা সঠিকভাবে ভোট ব্যবহার করবে।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশের স্বনির্ভরতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন মনি, জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।