ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

অন্যান্য
ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তৎপরতায় কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন ‘চ্যানেল এস’ এর সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঘটে এই দুঃখজনক ঘটনা। নিহত তরিকুল শিবলী দীর্ঘদিন ধরে ‘চ্যানেল এস’ এ সিটি রিপোর্টার হিসেবে কাজ করে আসছিলেন।

সহকর্মী সোহেল রানা বলেন, “তরিকুল শিবলী লাইভ সংবাদ পরিবেশনের সময় হঠাৎ অচেতন হয়ে যান। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিহতের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার একটি গ্রামে। বর্তমানে তিনি ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় থাকতেন। তিনি দুই মেয়ের জনক।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।