ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার পর সিনেট ভবনে ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটে এবার ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদে নির্বাচন হয়।
ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি সম্পাদকীয় পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
সর্বাধিক আলোচিত সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন মহিউদ্দীন খান।
সম্পাদকীয় ও সদস্যপদে যারা জয়ী
-
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা
-
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
-
কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা
-
আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান
-
সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)
-
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
-
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ
-
মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া
-
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)
-
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)
-
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
-
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
এছাড়া ডাকসুর মোট ২৮টি পদের মধ্যে ১৩টি সদস্যপদেও নির্বাচিত হয়েছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা, যার বিস্তারিত ফলাফল পরে প্রকাশ করা হবে।
বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের উত্থান আগামীর ছাত্ররাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।


