ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

রাজনীতি
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন জামায়াত আমির
নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

বিবৃতিতে জামায়াত আমির বলেন,

“৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি উল্লেখ করেন, প্রার্থীরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করেছেন, এবং তিনি আশা করেন নির্বাচিত প্রতিনিধিরা ছাত্রসমাজের প্রকৃত স্বার্থ রক্ষায় কাজ করবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন,

“সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।”

এ সময় তিনি নির্বাচনের দায়িত্ব পালনের সময় চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জামায়াত আমির।