৭১ ও ২৪ সালের ‘গণহত্যাকারীর মিল’ হচ্ছে: দুদু

রাজনীতি
৭১ ও ২৪ সালের ‘গণহত্যাকারীর মিল’ হচ্ছে: দুদু
নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা চালিয়েছিল এবং ২০২৪ সালে আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্যে মিল লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, “একা এক জায়গায় প্রকাশ্যে আছে, আরেকজন অপ্রকাশ্যে। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনই গণতন্ত্রের অগ্রযাত্রার একমাত্র পথ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে নেতাকর্মী ও ছাত্ররা রাস্তায় শহীদ হয়েছেন, স্বৈরতন্ত্রের বিদায় এবং গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য নির্বাচন অপরিহার্য।

দুদু আশ্বাস দেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি চূড়ান্তভাবে নির্ধারিত হবে।