ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

রাজনীতি
ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক
নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫

প্রখ্যাত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা এই শোক প্রকাশ করেন।

বিএনপি নেতারা বলেন,

“ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ। তার অসাধারণ কণ্ঠে গাওয়া লালনগীতি শুধু সংগীতের সৌন্দর্যই নয়, বরং মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের প্রতিধ্বনি হয়ে মানুষের হৃদয়ে অনুরণিত হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলা লোকসংগীতের জগতে ফরিদা পারভীনের নামটি ছিল এক আলাদা মর্যাদার। তার গাওয়া ‘নিন্দা করিলে মানুষ নিন্দা রে হয়’, ‘আমার গুরুর চরনে’, কিংবা ‘তোমার ঘরে বাসা আমার’ সহ বহু গান আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে।

তার মৃত্যুতে বিএনপি নেতারা বলেন,

“জাতি হারালো এক অনন্য সাধক কণ্ঠ। বাংলা সংগীতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হবার নয়।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

শোকবার্তায় ফরিদা পারভীনের শোকসন্তপ্ত পরিবার, সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মী ও অসংখ্য শ্রোতা-ভক্তের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতারা। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন।