এনসিপি নেত্রী শেলীকে দলের সব পদ থেকে অব্যাহতি

রাজনীতি
এনসিপি নেত্রী শেলীকে দলের সব পদ থেকে অব্যাহতি
নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় সংগঠক শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নতুন করে আরও একটি গুরুতর অভিযোগ ওঠায় দল এ সিদ্ধান্ত নেয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এনসিপির দপ্তরের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১৪ সেপ্টেম্বর আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তবে তার পরও আপনার বিরুদ্ধে নতুন করে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে, যা প্রাথমিকভাবে সত্য বলেই প্রতীয়মান হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ পরিস্থিতিতে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে শিরীন আক্তার শেলীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

এছাড়াও, কেন তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না—এ বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।