অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ দেশের জন্য বড় চ্যালেঞ্জ: ডা. শফিকুর রহমান

রাজনীতি
অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ দেশের জন্য বড় চ্যালেঞ্জ: ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশের হস্তক্ষেপকে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই এমন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে চীনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ান।

সাক্ষাতের বিষয়ে ব্রিফিংকালে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে আঞ্চলিক রাজনীতি, বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিনিধিদলের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “প্রতিবেশী রাষ্ট্রগুলোর হস্তক্ষেপ বাংলাদেশে একটি দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের হস্তক্ষেপ জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এ থেকে উত্তরণে সব রাজনৈতিক শক্তির জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।”

তিনি আরও জানান, “জামায়াতে ইসলামীর নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং দলটি সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী।”

বৈঠকে দেশের অর্থনৈতিক দুরবস্থা, ব্যাংক খাতে অনিয়ম, অর্থ পাচারসহ বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হয়েছে বলে জানিয়েছেন গোলাম পরওয়ার। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা এবং কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি।”

জামায়াত নেতারা চীন প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে বাংলাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও উন্নয়নে চীনের অব্যাহত বন্ধুত্বপূর্ণ ভূমিকা কাম্য। “আমরা চীনের সঙ্গে বন্ধুত্ব ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী,” বলেন জামায়াত আমির।

বৈঠকে ২০২৪ সালের ২৪ জুলাই গণআন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গও উঠে আসে। জামায়াত নেতারা বলেন, “সেই সময়ের দমন-পীড়নের ইতিহাস ও দলীয় নেতাকর্মীদের ত্যাগ কখনো ভোলা যাবে না।”

তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান বা অভ্যন্তরীণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে জানিয়েছেন জামায়াতের নেতারা।