গাজায় গণহত্যার বিরুদ্ধে আমস্টারডামে ‘রেড লাইন মার্চ’, অংশ নেয় আড়াই লাখ মানুষ

গাজায় গণহত্যার বিরুদ্ধে আমস্টারডামে ‘রেড লাইন মার্চ’, অংশ নেয় আড়াই লাখ মানুষ
নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সরব হয়েছে নেদারল্যান্ডের জনতা। রাজধানী আমস্টারডামের রাজপথে রোববার (৫ অক্টোবর) লাখো মানুষ ‘রেড লাইন মার্চ’-এ অংশ নেয়। আয়োজক ও পুলিশ সূত্র বলছে, প্রায় আড়াই লাখ মানুষ এতে অংশগ্রহণ করেছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় গণবিক্ষোভ।

বিক্ষোভকারীরা সবাই লাল রঙের পোশাক পরে অংশ নেন—যা গাজায় রক্তপাত ও অবরোধের বিরুদ্ধে প্রতীকী “রেড লাইন” হিসেবে উপস্থাপিত হয়েছে। তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও পতাকা নিয়ে স্লোগান দেন:
“Ceasefire Now”, “Stop Arming Israel”, “Freedom for Palestine” ইত্যাদি।

বিক্ষোভে আয়োজক সংগঠন প্যাক্স নেদারল্যান্ডস ডাচ সরকারের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগ তোলে। সংগঠনটির নির্বাহী পরিচালক রোলিন সাসে বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“আমরা চাই অবিলম্বে প্রকৃত যুদ্ধবিরতি কার্যকর হোক। গাজায় মানবিক সহায়তা পৌঁছাক এবং মানুষ নিরাপদে বাঁচুক।”

তিনি আরও বলেন,

“ডাচ সরকার ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে এখনো যথাযথ অবস্থান নেয়নি। এটি শুধু নৈতিক নয়, রাজনৈতিকভাবেও দায়িত্বহীনতা।”

গত মে মাসে হেগে প্রথম বড় পরিসরে ইসরায়েলবিরোধী বিক্ষোভের পর থেকে নেদারল্যান্ডস সরকার ধীরে ধীরে তাদের অবস্থান কঠোর করেছে।

জুলাই মাসে দুই চরম ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত বসতিতে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করে।ইইউ–ইসরায়েল বাণিজ্য চুক্তি স্থগিতে ইউরোপীয় কমিশনের প্রস্তাবকে সমর্থন জানায়।

তবে সমালোচকদের মতে, এই পদক্ষেপগুলো এখনো অপর্যাপ্ত ও প্রতীকী মাত্র।