ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে বাংলাদেশ ও পাকিস্তান দায়ী: অমিত শাহ

ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে বাংলাদেশ ও পাকিস্তান দায়ী: অমিত শাহ
নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মুসলিম জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির মূল কারণ হলো বাংলাদেশ ও পাকিস্তান থেকে অবৈধ অনুপ্রবেশ, কোনোভাবেই উচ্চ জন্মহার নয়। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, অনুপ্রবেশের ফলে তৈরি হওয়া জনসংখ্যার ভারসাম্যহীনতা ভারতের গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে।

শুক্রবার (১০ অক্টোবর) দিল্লিতে ‘অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র’ শীর্ষক এক সেমিনারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

১৯৫১ থেকে ২০১১ সালের আদমশুমারির তথ্য উল্লেখ করে অমিত শাহ অভিযোগ করেন, “কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করছে।” এই ধরনের রাজনীতি দেশের গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করছে বলে তিনি দাবি করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, জেলা প্রশাসন যদি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে ব্যর্থ হয়, তবে এই সমস্যা বন্ধ হবে কীভাবে? তিনি শরণার্থী ও অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য বোঝার ওপর গুরুত্বারোপ করেন।

অমিত শাহ জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির পক্ষে কয়েকটি রাজ্যের পরিসংখ্যান তুলে ধরেন:

তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের বহু জেলায় মুসলিম জনসংখ্যার দশকব্যাপী বৃদ্ধির হার ৪০ শতাংশ এবং সীমান্ত এলাকায় এই হার ৭০ শতাংশে পৌঁছেছে।আসামে এই বৃদ্ধির হার ছিল ২৯.৬ শতাংশ, যা অনুপ্রবেশ ছাড়া সম্ভব নয় বলে তিনি মনে করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঝাড়খণ্ডে উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যা কমে যাওয়ার পেছনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশই দায়ী।

অমিত শাহের এই কড়া মন্তব্য ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, শরণার্থী নীতি এবং সীমান্তবর্তী রাজ্যগুলোর রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।