মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান, ১১ ট্রলারসহ আটক ২৩৫ জেলে

দেশজুড়ে
মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান, ১১ ট্রলারসহ আটক ২৩৫ জেলে
নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৫

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ সফলভাবে বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় ব্যাপক টহল ও অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (১০ অক্টোবর) কক্সবাজার ও কুতুবদিয়ার কাছে নৌবাহিনীর ‘শহীদ দৌলত’ জাহাজ পরিচালিত টহলে অবৈধ ইলিশ শিকারকালে ১১টি ট্রলারসহ বিপুল পরিমাণ মাছ ও অবৈধ জাল জব্দ করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, নিষিদ্ধ মৌসুমে ইলিশ শিকার প্রতিরোধের লক্ষ্যে চালানো এ অভিযানে ৫০টি বেহুন্দি জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত মাছ, ট্রলার ও জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা বলে জানা গেছে।

অভিযানে অবৈধ শিকারকালে জড়িত থাকা ২৩৫ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার ও জাল কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে, আর আটক জেলেরা কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সোপর্দ করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ নৌবাহিনী বলেছে, অবৈধ মাছ শিকার প্রতিরোধ এবং মা ইলিশের সংরক্ষণে এ ধরনের টহল অভিযান অব্যাহত থাকবে।