ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০
নিউজ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে শনিবার সকালে দুই পক্ষের আধিপত্য বিরোধে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহত মো. নাসির উদ্দিন (৬৫) ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া ও একই গ্রামের সাচ্চু গ্রুপের মধ্যে আধিপত্য বিরোধ চলছিল। শনিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষে ৬৫ বছরের নাসির উদ্দিন নিহত হন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানিয়েছেন, ফের কোনো সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের বিরোধ এবং আধিপত্য দখলের লড়াইই এই সংঘর্ষের মূল কারণ। পুলিশ আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।