বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ জব্দ

দেশজুড়ে
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ জব্দ
নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৫

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১ নভেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পরিত্যক্ত স্থানে রাখা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ উদ্ধার করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮ হাজার টাকা। অভিযানের খবর পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যায়।

তিনি আরও জানান, উদ্ধার করা ওষুধের বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রণয়ন চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।