ট্রাম্পের সতর্কবার্তা: ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘর্ষ হতে পারে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সঙ্গে ভবিষ্যতে সামরিক সংঘাতের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “ভেনেজুয়েলার সঙ্গে আমাদের সম্পর্কের অবস্থা খুবই গুরুতর, এবং এটি যে কোনো মুহূর্তে উত্তেজনায় পরিণত হতে পারে।”
সিবিসি টিভির ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ফ্লোরিডার মার-আ-লাগো প্রাসাদে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন শেষ হয়ে আসছে। তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন, যার জন্য ভেনেজুয়েলার নৌযানগুলো দায়ী।
ট্রম্প বলেন, “যুক্তরাষ্ট্রে প্রতিদিন মাদকের কারণে হাজার হাজার মানুষ মারা যায়। ভেনেজুয়েলার নৌযানগুলোর মাধ্যমে এসব মাদক আসে, তাই আমরা নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
মাদুরোও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ট্রাম্পের পদক্ষেপকে “হামলার প্রস্তাব” হিসেবে আখ্যায়িত করেছেন। এর মধ্যেই দক্ষিণ আমেরিকার আরও এক দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মন্তব্য করেছেন, ট্রাম্প লাতিন আমেরিকায় আধিপত্য বিস্তার করতে চাইছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্থল অভিযান বা সরাসরি হামলার সম্ভাবনা সম্পর্কে ট্রাম্প স্পষ্ট মন্তব্য করেননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা উত্তেজনা রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে আরও জটিল হয়ে উঠতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


