বিদেশ থেকে কতটি মুঠোফোন আনতে পারবেন বিনা শুল্কে? জানুন নিয়ম

অন্যান্য
বিদেশ থেকে কতটি মুঠোফোন আনতে পারবেন বিনা শুল্কে? জানুন নিয়ম
নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৫

বিদেশ থেকে দেশে ফেরার সময় অনেকেই পরিবার, আত্মীয় বা বন্ধুদের উপহার দিতে মুঠোফোন নিয়ে আসেন। কিন্তু অনেকেরই জানা নেই— একজন যাত্রী সর্বোচ্চ কতটি মুঠোফোন আনতে পারেন এবং কতটুকু শুল্ক-কর দিতে হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যাগেজ রুলস অনুযায়ী, বিদেশফেরত একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন বিনা শুল্কে আনতে পারবেন। এর পাশাপাশি নিজের ব্যবহৃত দুটি পুরোনো ফোন আনাও অনুমোদিত। অর্থাৎ, সব মিলিয়ে একজন যাত্রী তিনটি মোবাইল ফোন (দুটি ব্যবহৃত ও একটি নতুন) আনতে পারেন করমুক্তভাবে।

একটির বেশি নতুন ফোন আনলে শুল্ক দিতে হবে। এনবিআর সূত্র জানায়—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ব্যাগেজ রুলসের কড়াকড়ির কারণে অনেক ফোন অবৈধ পথে দেশে আসছে। এতে বাজারে অননুমোদিত ফোনের সংখ্যা বেড়ে গেছে।
এ কারণে বিটিআরসি সম্প্রতি এনবিআরকে মোবাইল ফোন আমদানিতে শুল্ক-কর কমানোর সুপারিশ করেছে, যাতে বৈধ আমদানিতে উৎসাহ বাড়ে।

ব্যাগেজ রুলস অনুযায়ী, মোট ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে আনা যায়। এর মধ্যে রয়েছে—

শুল্ক-কর পরিশোধ করে আনা যায় ১১ ধরনের পণ্য। এর মধ্যে রয়েছে—

  • স্বর্ণবার (১১৭ গ্রাম পর্যন্ত) : ৪০,০০০ টাকা কর

  • রৌপ্যবার (২৩৪ গ্রাম পর্যন্ত)

  • ৩০ ইঞ্চির বেশি টেলিভিশন

  • ফ্রিজ, ডিপ ফ্রিজ, এসি

  • হোম থিয়েটার, ডিশ অ্যানটেনা

  • ওয়াশিং মেশিন, ডিশওয়াশার

  • ঝাড়বাতি, এয়ারগান (অনুমতি সাপেক্ষে)

এইসব পণ্যে ৩০০ টাকা থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত শুল্ক দিতে হয়।