আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক কার্গো বিমান বিধ্বস্ত: ২০ সেনা নিহত

আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক কার্গো বিমান বিধ্বস্ত: ২০ সেনা নিহত
নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৫

জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে তুরস্কের সামরিক কার্গো বিমান সি-১৩০ হারকিউলিস বিধ্বস্ত হয়ে ২০ জন সেনার প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজানের গাঞ্জা শহর থেকে উড্ডয়ন করার পরপরই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং সিগনাঘি এলাকায় বিধ্বস্ত হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (১২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার নিহত সেনাদের শহিদ হিসেবে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তুরস্ক ও জর্জিয়ার যৌথ তদন্ত দল ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। এছাড়া বিমানটি নির্মাতা মার্কিন সংস্থা লকহিড মার্টিনও তদন্তে সহযোগিতা করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশে কালো ধোঁয়ার বিশাল স্তূপ তৈরি করে বিধ্বস্ত হয় এবং ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, সি-১৩০ হারকিউলিস চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমান, যা বিশ্বের বহু দেশের সেনাবাহিনীতে সৈন্য ও মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই দুর্ঘটনাটি ২০২০ সালের পর তুরস্কের সবচেয়ে মারাত্মক সামরিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া আজারবাইজান, জর্জিয়া, কাতার, ইরান, মিশর ও ন্যাটো মহাসচিব মার্ক রুটেসহ বিভিন্ন দেশও শোক প্রকাশ করেছে।