জেসিআই ঢাকা এস্পিরেন্টস এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বই বিনিময় উৎসব ২০২৫
বই বিনিময় মেলা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত পহেলা অগ্রহায়ণ উপলক্ষে আজ ১৬ নভেম্বর ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা, চারুকলা অনুষদ প্রাঙ্গণে JCI Dhaka Aspirants-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণিল বই বিনিময় উৎসব ২০২৫। সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত আয়োজনটি বইপ্রেমী শিক্ষার্থী ও তরুণদের মিলনমেলায় পরিণত হয়।
ইভেন্টে অংশগ্রহণকারীরা নিজেদের পুরোনো বই এনে নতুন বইয়ের সাথে বিনিময়ের সুযোগ পান। জ্ঞানচর্চার প্রসার, বই পড়ার অভ্যাস বৃদ্ধি এবং তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেসিআই ন্যাশনাল ডেপুটি প্রেসিডেন্ট আরেফিন রাফি
জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর মোহাম্মদ সালাউদ্দিন
এছাড়া উপস্থিত ছিলেন—
জেসিআই ঢাকা এস্পিরেন্টসের প্রেসিডেন্ট ব্যারিস্টার এস. এম. আবিদুর রহমান
লোকাল জিএলসি তানজীমুল ইসলাম
মেম্বার ইফতেখার রাকিব
অতিথিরা যৌথভাবে বই বিনিময় উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধিতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, “জ্ঞান বিনিময়ই সমাজ পরিবর্তনের প্রথম ধাপ, আর বই হচ্ছে সেই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”
Book Caravan ও JCI Dhaka Aspirants-এর উদ্যোগে আয়োজিত এই উৎসব তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


