ডিআর কঙ্গোতে চার্টার্ড বিমান ধ্বংস, মন্ত্রীসহ ২০ যাত্রী নিরাপদে বেরিয়ে এলেন

ডিআর কঙ্গোতে চার্টার্ড বিমান ধ্বংস, মন্ত্রীসহ ২০ যাত্রী নিরাপদে বেরিয়ে এলেন
নিউজ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর লুয়ালাবা জেলার কোলওয়েজি বিমানবন্দরে সোমবার সকালে একটি চার্টার্ড বিমানের দুর্ঘটনা ঘটেছে। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটলেও ভাগ্যক্রমে দেশটির শিল্প ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার ১৯ জন সফরসঙ্গী নিরাপদে বেঁচে গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানের চাকা মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিমানের পেছনের অংশ দাউদাউ করে জ্বলে ওঠে, তবে যাত্রীরা দ্রুত নিরাপদে নামতে সক্ষম হন।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, অবতরণের সময় চাকা পিছলে যাওয়াই আগুন লাগার মূল কারণ। মন্ত্রীর উপদেষ্টা আইজ্যাক নেইম্বো জানিয়েছেন, যাত্রীদের সবাই নিরাপদে উদ্ধার করা হয়েছে, যদিও ব্যক্তিগত জিনিসপত্র পুরোপুরি ধ্বংস হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ধরনের দুর্ঘটনার মধ্যেও যাত্রীদের নিরাপদে উদ্ধার হওয়া কঙ্গোর বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা কুড়াচ্ছে। তবে দুর্ঘটনার পর বিমানবন্দর এলাকায় একপর্যায়ে আতঙ্কের ছায়া নেমে আসে।