২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ৭৮৮

অন্যান্য
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ৭৮৮
নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত ৬, এর মধ্যে ৩ জন রাজশাহীর

মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন রাজশাহী বিভাগের বাসিন্দা। বাকিরা বিভিন্ন বিভাগের রোগী বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এই মুহূর্তের বিভাগভিত্তিক ডেঙ্গু শনাক্ত

বরিশাল (সিটি বহির্ভূত): ৮৭, চট্টগ্রাম (সিটি বহির্ভূত): ১০৮, ঢাকা বিভাগ (সিটি বহির্ভূত): ১৩০, ঢাকা উত্তর সিটি: ১৬৬, ঢাকা দক্ষিণ সিটি: ৮৬, খুলনা (সিটি বহির্ভূত): ৬৬, ময়মনসিংহ (সিটি বহির্ভূত): ৫৪, রাজশাহী (সিটি বহির্ভূত): ৮৮, সিলেট (সিটি বহির্ভূত): ৩

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলতি বছরের পরিসংখ্যান

মোট মৃত্যু: ৩৪৯, মোট আক্রান্ত: ৮৭,৭১২, হাসপাতাল ছাড়পত্র: ৮৪,৫৭০

রোগী লিঙ্গভিত্তিক হার:

পুরুষ: ৬২.৪০%

নারী: ৩৭.৬০%

পূর্ববর্তী দুই বছরের তুলনা

২০২৩ সালে মৃত্যু: ১,৭০৫, ২০২৩ সালে আক্রান্ত: ৩,২১,১৭৯, ২০২৪ সালে মৃত্যু: ৫৭৫, ২০২৪ সালে আক্রান্ত: ১,০১,২১৪

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তন, পানি জমে থাকা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে শিথিলতা ডেঙ্গু সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে।