আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতে মাছ রপ্তানি বন্ধ

দেশজুড়ে
আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতে মাছ রপ্তানি বন্ধ
নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। মৎস্য বিভাগের সনদ জটিলতার কারণে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে রপ্তানি কার্যক্রম স্থগিত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন প্রায় ৫০-৭০ টন হিমায়িত মাছ রপ্তানি হতো উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যসহ আশেপাশের সাতটি রাজ্যে। প্রতি কেজি মাছের দাম প্রায় ২.৫ মার্কিন ডলার। রুই, কাতল, পাঙ্গাশ, তেলাপিয়া ও পাবদা প্রজাতির মাছ এসব রপ্তানি হতো।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া বলেন, “বন্দর থেকে রপ্তানির আয়ের বড় অংশ আসে মাছ রপ্তানি থেকে। তবে মৎস্য অধিদপ্তর এনবিআরের অনলাইন নির্দেশনা অনুযায়ী সনদ জারি না করায় আমরা বিল অব এন্ট্রি করতে পারছি না। এতে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার রপ্তানি আয় বন্ধ হচ্ছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, “এনবিআরের অনলাইন নির্দেশনা আমাদের জানা ছিল না। আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি, দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।”

ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন, রপ্তানি বন্ধ থাকলে শুধু তাদের ক্ষতি হবে না, সরকারের রেমিট্যান্স আয়েও প্রভাব পড়বে।